ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও মা সমাবেশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিদায় উদযাপন ও মায়েদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম। শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মতিয়ার রহমান লিটনসহ প্রমুখ।
অনুষ্ঠানে কয়েকজন মা শিক্ষার মানোন্নয়ন, বাচ্চাদের উপস্থিতি, পড়াশোনার পরিবেশ ও অভিভাবকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল ইসলাম বলেন, “আপনারা কেন আপনাদের বাচ্চাদের কেজি স্কুলে পাঠাবেন? আমার নিজের সন্তানও প্রাথমিক বিদ্যালয়েই পড়ছে। সরকারি বিদ্যালয়গুলোতে এখন মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে। আপনারা বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখবেন, যেন তারা মোবাইলে আসক্ত না হয়।”
অনুষ্ঠানের শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সফলতার জন্য দোয়া করা হয় এবং অভিভাবকদের মাঝে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার অগ্রগতি বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও মা সমাবেশ

আপডেট সময় :