ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের

ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে ছাতা এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সভুকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ১৪৫টি ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

সভুকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়ার সভাপতিত্বে এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নয়ন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাস্টিন আরেং সাগর।

সেবাস্টিন আরেং সাগর বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি ঝরে পড়া শিশুদের আবার বিদ্যালয়মুখী করা এবং ‘জিরো প্লাস্টিক’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, পরিচ্ছন্ন ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সবার দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বক্তারা বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সমাজের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ

আপডেট সময় :