জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খুদে ফুটবল খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যেই জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ এপ্রিল-২০২৬) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এ খেলায় বলিকা দল আরজি জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে মাধাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে,বালক দল চকমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে পূর্ব সুন্দরপুর চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, (ভারপ্রাপ্ত) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাফিউজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অচিন্ত্য কুমার মোহন্ত, নাজিমুদ্দিন সোহেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম মাসুদ সহ আরও অনেকে।













