জলঢাকায় নির্বাচন ও গণভোট প্রচারণা সভা
- আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন সভাপতির বক্তব্যে বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই প্রশাসনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি আরও বলেন, নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সভায় উপস্থিত বক্তারা বলেন, ভোটাধিকার প্রয়োগ একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সচেতন মহলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









