ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
- আপডেট সময় : ২০০ বার পড়া হয়েছে
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, সিভিল সার্র্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা: মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
সেসময় বক্তারা, অপুষ্টি দূর করতে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং সরকারি উদ্যোগগুলোকে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।








