ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : ভারত Logo বান্দরবানে উপস্থাপনা ও বিতর্ক কৌশল বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু Logo মজুমদার ফুড প্রোডাক্টসের দূষণের অভিযোগে শেরপুরে মানববন্ধন Logo মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান আটক Logo গড়াই–পদ্মার তীর ঘেঁষে কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে নতুন বাইপাস সড়ক Logo বন্যার পানি নামলেও খাগড়াছড়িতে পুনর্বাসনের বড় চ্যালেঞ্জ Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ মোবাইল জব্দ Logo কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবক গ্রেপ্তার Logo রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo চর সুনুটিয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

টগরবন্ধ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. ইমরান মোল্লা, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মালা হাই স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মঈনুল হক কচি। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহসভাপতি মামুন অর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, থানা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক ঈসা খান।

সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে টগরবন্ধ ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট নেতারা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টগরবন্ধ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় :