বান্দরবানে উপস্থাপনা ও বিতর্ক কৌশল বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
অক্সফামের সহযোগিতায় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) বাস্তবায়িত ‘ইয়ং ফ্যামিনিস্ট ভয়েস’ প্রকল্পের আওতায় বান্দরবানে উপস্থাপনা ও বিতর্ক কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের মাল্টিমিডিয়া কক্ষে ২৪ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ক্যসিং মং মারমা। বিশেষ অতিথি ছিলেন অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)-এর কর্মসূচি পরিচালক ও ‘ইয়ং ফ্যামিনিস্ট ভয়েস’ প্রকল্পের প্রধান কনসালট্যান্ট আখ্যই মং মারমা (এমং)।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রেইচা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন কান্তি নাথ এবং বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।
আয়োজকরা জানান, ‘ইয়ং ফ্যামিনিস্ট ভয়েস’ প্রকল্পের মাধ্যমে বান্দরবান সদর উপজেলার শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং উপস্থাপনা ও বিতর্ক দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পে রেইচা উচ্চ বিদ্যালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৮ জন ছাত্রী ও ৬ জন ছাত্র রয়েছেন।
আগামী ৪ আগস্ট প্রকল্পটির কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
















