ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

টাইফয়েড টিকাদান উপলক্ষে সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকালে সমন্বিত সরকারি অফিস ভবনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন।
দিক নির্দেশনা মূলক সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপসচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সিভিল সার্জন প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইফয়েড টিকাদান উপলক্ষে সভা অনুষ্ঠিত

আপডেট সময় :