ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার, নদীতে অবমুক্ত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার গলদা চিংড়ির অবৈধ রেনু পোনা জব্দ করে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় অবৈধভাবে রেনু পোনা পরিবহনের দায়ে একটি হাইএক্স গাড়ির চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে একটি হাইএক্সে করে অবৈধভাবে গলদা চিংড়ির রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। গাড়িটি টুঙ্গিপাড়ায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী গাড়িতে থাকা অসীম তালুকদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা হয় আনুমানিক ১ লাখ ২০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহন দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য বড় হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার, নদীতে অবমুক্ত

আপডেট সময় :