টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানের অংশ হিসেবে টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় গত ১০ জুলাই শুক্রবার রাত ৮ টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















