ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
সোমবার (১৮ মে) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসমাইল (২১) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতার ইসমাইল টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় :