ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)কে আটক করা হয়েছে। গতকাল বুধবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানা সূত্র জানায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আটক শাকের মিয়া ওরফে শাকের মাঝি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আন্দামান দ্বীপপুঞ্জে মানবপাচারের শিকার হয়ে নৌকাডুবির ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।
টেকনাফ থানায় তার বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক

আপডেট সময় :