ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দিল ৬৪ বিজিবি

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

রোববার উখিয়া ব্যাটালিয়নের অধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের আস্থা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দিল ৬৪ বিজিবি

আপডেট সময় :