ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ইসলামপুর পৌরসভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

* ভোগান্তির অবসানে এমপির হস্তক্ষেপ প্রত্যাশা

কয়েকদিনের টানা বৃষ্টি এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে জামালপুরের ইসলামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ফকিরপাড়া, কামারপাড়া, কাসারিপাড়া, ইসলামপুর পাড়া, পাকামুড়িপাড়া, বাজারিপাড়া, দরিয়াবাদ, প্রেসক্লাব এলাকা, পাটনিপাড়া, নটারকান্দা, বেপারীপাড়া, ধর্মকুরা বাজার, ভাঙ্গুরা, মৌজাজাল্লা, কিসামতজাল্লাসহ পৌর শহরের বিভিন্ন সড়ক, ঘরের ভিতর, বাড়ির উঠান, রাস্তাঘাট ও অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়।
জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। অনেক এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পানি জমে থাকায় অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছেন না, বাথরুম ব্যবহার করতে পারছে না, এমনকি রান্নাবান্না করতেও সমস্যায় পড়েছেন। ফলে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।
অপরদিকে, গৃহপালিত পশু-পাখি, যেমন গরু, ছাগল, হাঁস ও মুরগির জন্য খাদ্যসংকট দেখা দিয়েছে।
পানিবন্দি ভুক্তভোগীরা জানান, ঘর থেকে বের হতে পারছি না। রান্না করে খাওয়ারও সুযোগ নেই। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না। বাড়ির কর্তারা কাজে যেতে না পারায় আয়ের পথও বন্ধ হয়ে গেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার বলেন, পৌর শহরে দীর্ঘদিন ধরে কার্যকর ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে চরম জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আমরা এই জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি চাই এবং দ্রুত একটি টেকসই ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানাই।
এদিকে, জলাবদ্ধতার কারণে ক্ষুব্ধ পৌরবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবু এমপির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ইসলামপুর পৌরসভা

আপডেট সময় :