ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

তারাকান্দায় বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভবন চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে পাঠদানের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি আধুনিক একাডেমিক ভবন শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা অধিক উৎসাহ নিয়ে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

আপডেট সময় :