সংবাদ শিরোনাম ::
তারাকান্দা ইউএনওর মতবিনিময় সভা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম মতবিনিময় করেন।
সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম। এছাড়াও তিনি সাংবাদিকদের কাছ থেকে তারাকান্দার ঐতিহ্য ও ইতিহাস পরিবেশ শিক্ষা যানজট নিরসনের বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। সকল বিষয়ের অবগত হয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সেই সাথে ঐতিহ্যবাহী তারাকান্দা প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা সকল সাংবাদিক ঐক্যের সিদ্ধান্তকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।














