ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসাটি পরিদর্শন করেছেন আইএমইডির মহাপরিচালক (যুগ্ম সচিব) মাহবুবুর রহমান। গতকাল সোমবার তিনি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে এ পরিদর্শন করেন।
এসময় তিনি মাদরাসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং পাঠদান কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এর আগে মাদরাসায় আগমন করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এডহক কমিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এসময় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফখরুল আলম, উপজেলা বিএনপিনেতা আবুল কালাম, বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, উপাধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
আইএমইডির মহাপরিচালক (যুগ্ম সচিব) মাহবুবুর রহমান বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসাটি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির পাশে সবসময় থাকার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

আপডেট সময় :