ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়

দাগনভূঞায় নির্মানাধীন সড়কের গার্ডওয়াল ভেঙে ফেলেছে দুবৃত্তর্রা

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
  • আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞা পৌর এলাকার গ্রামীন টাওয়ার সড়কের পাশের ডোবায় নির্মানাধীন জনবহুল সড়কের গাইড ওয়াল ভেঙে ফেলেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে পৌর এলাকার উদরাজ পুরে এ ঘটনা ঘটেছে।
সরেজমিন ঘুরে জানা যায়, দাগনভূঞা পৌর এলাকার উদরাজপুরে পৌরসভার অর্থায়নে
১৫৫ মিটার দৈঘ্য বিশিষ্ট আরসিসি ঢালাই এর জন্য রাস্তা প্রশস্তকরণের কাজ চলছিলো। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কাদের এন্টারপ্রাইজ উক্ত কাজ বাস্তবায়ন করছে। সোমবার রাতে কে বা কারা রাতের অন্ধকারে রাস্তার মুখে পাশের ডোবা সংলগ্ন স্থানে নির্মানাধীন গার্ডওয়ালটি ভেঙে পাশের ডোবায় ফেলে দিয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি আর্থিক সংকটের মুখোমুখি হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ইতিপূর্বে উক্ত সড়কের নির্মান কাজে বালুর ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শামীম নামে একজন গ্রেফতার হয়েছিলেন। এ ছাড়া স্কেভেটর ভেঙে ফেলতে চেয়েছে পরে গ্রামবাসীর প্রতিরোধে দুস্কুতিকারীরা পিছু হটে। এ ছাড়া শ্রমিকের কেদাল সহ নির্মান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আবুল খায়ের জানান,এটি একটি জনবহুল সড়ক। এটি একটু বৃষ্টি হলেই ডুবে যায়। অনেক দেনদরবারের পরে পৌরসভার পক্ষ থেকে রাস্তাটি নির্মান করা হচ্ছে। এমন সময়ে রাস্তার কাজ ব্যাহত করা খুবই নিন্দনীয় কাজ।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, এ বিষয়টি আমরা জেনেছি। পুলিশ এ বিষয়ে কাজ করছে। সরকারি কাজে বাঁধা প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাগনভূঞায় নির্মানাধীন সড়কের গার্ডওয়াল ভেঙে ফেলেছে দুবৃত্তর্রা

আপডেট সময় :