দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আইইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)এর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর কেন্দ্রের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
উক্ত কর্মসূচির মধ্যে ছিল গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক সার্কেল কার্যালয়ে জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠ। সকাল দশটা ২০ মিনিটে উৎসব রেলি, সকাল ১০টা ৪০ মিনিটে সড়ক সার্কেল কনফারেন্স রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা এবং সকাল ১১ টায় আলোচনা সভা।
উক সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান।
স্বাগত বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সাধারন সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর (তত্ত্বাবধায়ক প্রকৌশলী- দিনাজপুর গণপূর্ত সার্কেল), প্রকৌশলী মোঃ হাসনাত জামান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী-নেসকো,দিনাজপুর সার্কেল), প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান (নির্বাহী প্রকৌশলী -দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তর), প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার (নির্বাহী প্রকৌশলী -দিনাজপুর গণপূর্ত অধিদপ্তর) প্রকৌশলী ফারুক আহমেদ (নির্বাহী প্রকৌশলী -দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড), স্থানীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী মোঃ শামীম আখতার(নির্বাহী প্রকৌশলী- এলজিইডি দিনাজপুর অঞ্চল), প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ (নির্বাহী প্রকৌশলী- দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর), প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন (নির্বাহী প্রকৌশলী- দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর), প্রকৌশলী ফিরোজ আহমেদ (নির্বাহী প্রকৌশলী এলজিইডি), প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (সহকারি অধ্যাপক-হাবিপ্রবি), প্রকৌশলী মোহাম্মদ সৈকত আলী (আইটি ইঞ্জিনিয়ার -হাবিপ্রবি) সহ অন্যান্য কাউন্সিলর সদস্যগণ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবীর,
হাবিপ্রবির সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ ও প্রকৌশলী মোঃ সৈকত আলী।














