ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

দিনাজপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর বোর্ডের অধীনে একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার কোলেট কোডের প্রশ্নপত্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা ট্যাগ হওয়ার ঘটনায় ব্যাপক চার হয়েছে। এ ঘটনায় কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট’ট্যাগ অফিসারকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গত রোববার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নির্ধারিত সেট কোডে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। সকাল ৯টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম লটারির মাধ্যমে ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেন। এরপর সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করেন।

কিন্তু অভিযোগ উঠেছে, দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও কেন্দ্রসচিব বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইকবাল হাই স্কুল কেন্দ্রের এক শিক্ষা পরীক্ষার্থীর অভিভাবক শামসুল হুদা বলেন, শুধু একটি কেন্দ্রে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা ভূমি বাথীদের ভবিষ্যতে সমাধান নারী শাহরিয়ার নাফিস বলেন, পরীক্ষা পরীক্ষার্থী শেষ করে বাসায় গিয়ে বন্ধুদের সাথে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছি-ফলাফলে কোনো সমস্যা হবে কি না। বিষয়টি স্বীকার করে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন গত রোববার রাত ৮টায় জানান, ঘটনা জানার পর। শিক্ষা শিক্ষা বোর্ড জরুরি বৈঠক করেছে। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান জানান, ইকবাল হাই স্কুল কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড গুরুত্বের সাথে তদন্ত করছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার, দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

আপডেট সময় :