ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দিরাইয়ে নবদম্পতির বিষপানে আত্মহত্যা, শোকের ছায়া

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেম করে বিয়ের মাত্র পাঁচ মাস না পেরুতেই স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
​নিহতরা হলেন,মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী মাহফুজ (২০) ও তার স্ত্রী মনিকা বেগম (১৮)। মনিকা একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে মাহফুজ ও মনিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পরিবারের অজান্তে বিয়ে করেন। শুরুতে কিছুটা জটিলতা থাকলেও পরবর্তীতে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয় এবং তারা পারিবারিকভাবেই বসবাস করে আসছিলেন।
​মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, রোববার সকালে তার স্ত্রী ও পুত্রবধূ রান্না শেষে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করেন। খাবার খেয়ে তিনি হাওরে ধান কাটতে চলে যান। এর কিছুক্ষণ পরই খবর পান তার ছেলে ও পুত্রবধূ রান্নাঘরে বিষপান করে ছটফট করছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
​হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই মনিকা বেগমের মৃত্যু হয়। অন্যদিকে, মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
​দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই গৃহবধূ মনিকার মৃত্যু হয়েছিল।
​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে এই আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিরাইয়ে নবদম্পতির বিষপানে আত্মহত্যা, শোকের ছায়া

আপডেট সময় :