ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপজেলায় ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজারে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজারে স্থানীয়রা কৃষ্ণ রাও নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে। আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের কাছে সন্দেহভাজন ভারতীয় নাগরিককে সোপর্দ করে স্থানীয়রা।স্থানীয়রা জানায়, ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।জিজ্ঞাসাবাদে স্থানীয়দের কাছে নিজেকে কৃষ্ণ রাও, পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালি রাও বলে পরিচয় দিয়েছেন। ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানাবস্তি এলাকায় তার বাড়ি বলে জানান কৃষ্ণ রাও।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিকে স্থানীয়দের সন্দেহভাজন মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি ফকির-সন্ন্যাসী প্রকৃতির মানুষ। তিনি একেক সময় একেক নাম, ঠিকানা ও পরিচয় দিচ্ছেন। তিনি বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন। ধারণা করা হচ্ছে তিনি ভারতীয় নাগরিক। তবে এখনো নিশ্চিত নই তিনি ভারতীয় নাগরিক কিনা। আমরা যাচাই-বাছাই করছি। অনুপ্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় :