ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

দেশজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৯৪ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হবার অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশজুড়ে এমন একটা পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ সব সময় একটা ভয়ে থাকে, ত্রাসে থাকে। ভয় ও ভয় প্রবণতা তৈরি করা হয়েছে। কখন, কাকে, কীভাবে ধরে নিয়ে যায়, কোনো নিশ্চয়তা নেই।

বৃহস্পতিবার (২৮ মর্চ) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, একটা কথা কবে বলেছে, সেটার জন্য ১০ বছর পরেও মামলা হয়। ফেসবুকে মনের কথা লিখলে, যদি তাদের বিরুদ্ধে যায়, তাকে তুলে নিয়ে আসে।

এ সময় নিজের কারাবাসের অভিজ্ঞতাও তুলে ধরেছেন বিএনপির এ শীর্ষ নেতা বলেন, একটি ছেলের সিরাজগঞ্জে বাড়ি, ফেসবুকের একটি পোস্টে লাইক দেওয়ার কারণে র‌্যাব তাকে তুলে নিয়ে এসে প্রায় ১৪ দিন নির্যাতন করে আরেকটি মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে। সে এখনো জামিন পাচ্ছে না। এটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদেরও রেহাই দেওয়া হয়নি মন্তব্য করে ফখরুল বলেন, ছত্রদল-যুবদলের ছেলেদের নির্মম নির্যাতন করা হয়েছে। কারও পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারও পা মুচড়ে ভেঙে ফেলা হয়েছে, কারও হাত ভেঙে দিয়েছে এবং অবিশ্বাস্যভাবে সত্য যে, তারা কোনো চিকিৎসা পায়নি। তাদের সেইভাবেই জেলে ফেলে দিয়ে গেছে, সেখানেও তাদের কোনো চিকিৎসা হয়নি।

এমন অবস্থা থেকে মুক্তি পেতে আমরা সংগ্রাম করছি। একটি গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয়, তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। এ আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, নিজের খাওয়া-পরার আন্দোলন, এটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

আপডেট সময় :