ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সর্বস্তরের মানুষের প্রতি ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে।

নেতৃদ্বয় বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবাইকে দোয়ায় শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ উলামায়ে কেরাম ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এ ছাড়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরফুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া

আপডেট সময় :