ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

ধলেশ্বরী নদীর ফ্লোটিং ফিলিং স্টেশনে আগুন

রু‌বেল মাদবর, মুুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ অভিযানে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা ১৮ মিনিটে সদর উপজেলার নয়াগাঁও এলাকায় অবস্থিত ফ্লোটিং ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দাহ্য জ্বালানিতে ঘেরা ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে স্টেশনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণ ট্যাংকে ছড়িয়ে পড়ত, তাহলে ভয়াবহ বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের সময়োপযোগী ও পেশাদার অভিযানে সেই সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধলেশ্বরী নদীর ফ্লোটিং ফিলিং স্টেশনে আগুন

আপডেট সময় :