ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়

নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি মুদি দোকান ও একটি ফার্মেসি থেকে আনুমানিক ৩ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় দুটি মামলা দায়েরের মাধ্যমে মোট ১,৩০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট দোকান মালিকসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, “পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা

আপডেট সময় :