নগরকান্দায় বিএনপির জনসভায় অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশবাসী পরিবর্তন চায়। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে। তিনি আরও বলেন, ফরিদপুর-২ আসনের মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে ফরিদপুর-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব আসনে রূপান্তর করা হবে।
জনসভায় নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও হাজারো মানুষের অংশগ্রহণে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

















