ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নড়িয়ার ভোজেশ্বরে বিএনপির দোয়া মাহফিল

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের পাইলট মোড়ের বিএনপি দলীয় ওয়ার্ড কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া মুনাজাত মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন গোরাপি, নড়িয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝী।
ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর গোরাপির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সোহেল মাদবরের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোজেশ্বর বন্দর কমিটির সভাপতি ও বিএনপি নেতা ইদ্রিস গোরাপি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান জুয়েল মাদবর, নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রাসেল হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক হাওলাদার। ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানু ছৈয়াল। নড়িয়া উপজেলা জাসাসের সহসভাপতি শিমুল বেপারী, সাধারন সম্পাদক মোঃ রানা খানসহ ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতিগণ ও সাধারণ সম্পাদকগন এবং সাংগঠনিক সম্পাদকগনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেও দোয়া মুনাজাত করা হয় ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়িয়ার ভোজেশ্বরে বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় :