ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

নবীনগরে একযোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একযোগে ১১ শতাধিক মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের নির্দেশনায় গতকাল শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবীনগরের জননন্দিত নেতা অ্যাডভোকেট এম এ মান্নানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির মুক্তির জন্যও বিশেষ দোয়া করা হয়। সাধারণ মুসল্লিরাও এ কর্মসূচিতে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
নবীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “আমাদের নবীনগর উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করেছি। জিয়া পরিবার ও অ্যাডভোকেট এম এ মান্নানের জন্য আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমত ও জনগণের দোয়া আমাদের শক্তি জোগাবে।”
উপজেলার সব ইউনিয়নে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নবীনগরে আয়োজিত এই শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে একযোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় :