ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নবীনগরে মাদকের প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যশাতুয়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় কাজী সাহাব উদ্দিন মামুন (৩৮) নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তাঁর দশ বছর বয়সী ছেলেকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন ভুক্তভোগী ঐ ইউ.পি সদস্য।
গতকাল (২৮/৪/২৬) সন্ধ্যায় যশাতুয়া গ্রামের পরানশাহ মাজার সংলগ্ন চায়ের দোকানের সামনে রতনপুর ইউনিয়নের সদস্য কাজী সাহাব উদ্দিন মামুন (৩৮) এর সাথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়- যশাতুয়া গ্রামের বাসিন্দা কাজী নাজমুল হাসান আখলাক (২৫) দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইউপি সদস্য সাহাব উদ্দিন তাঁকে এ সব কার্যক্রমে বাধা দিলে এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় আখলাক চা দোকানের সামনে দাঁড়িয়ে সাহাব উদ্দিনকে লক্ষ্য করে গালি দিতে থাকলে বিষয়টি জানতে চাইলে একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাহাব উদ্দিনের বাম হাতে আঘাত করে। এতে সাহাব উদ্দিন গুরুতর আহত হয়।
স্থানীয়রা সাহাব উদ্দিনকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবারও তিনি হামলার শিকার হন। ভুক্তভোগীর অভিযোগ-”তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে অভিযুক্ত ব্যক্তি তাঁর ১০ বছর বয়সী ছেলে কাজী হাফিজ উদ্দিনকে ঘরে আটকে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানা যায়।”
কাজী সাহাব উদ্দিন আরো বলেন- “মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন-”এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে মাদকের প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত

আপডেট সময় :