ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপজেলাবাসীর জন্য স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শয্যা সংখ্যা বৃদ্ধির ফলে হাসপাতালে আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ এবং জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। জটিল রোগীদের চিকিৎসাসেবাও আগের তুলনায় সহজ হবে।

স্থানীয় সূত্রের দাবি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে ডিও (ডেমি-অফিশিয়াল) লেটার দেওয়াসহ প্রয়োজনীয় তদারকি করেছেন। তাঁর উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন মিলেছে বলে তারা জানান।

সংশ্লিষ্টরা জানান, অনুমোদনের পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কার্যক্রমও পর্যায়ক্রমে শুরু হবে। ইতোমধ্যে হাসপাতালের নিরাপত্তায় আটজন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধির অনুমোদন স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন

আপডেট সময় :