ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়

নালিতাবাড়ীতে স্বল্প মূল্যে ঔষধ বিক্রি করায় জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে সততা ড্রাগ হাউসকে ১ হাজার টাকা জরিমানা ও ৬ ঘণ্টার জন্য ফার্মেসি বন্ধ করে রাখা হয়। গতকাল সোমবার (২০ অক্টোবর) পৌর শহরের আড়াই আনী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এমন ঘটনায় অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে।কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এমন সিদ্ধান্তের এখতিয়ার আছে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলে।
সূত্র জানায়,প্রতিদিনের মত সোমবার সততা ড্রাগ হাউসে ওষুধ বিক্রি চলছিল। এ সময় একজন ক্রেতার কাছে কম মুনাফায় পাইকারি দরে ওষুধ বিক্রি করলে বিষয়টি সমিতির কর্মকর্তারা জানতে পারেন।পরে কেমিস্ট আ্যন্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে ওই ফার্মেসির মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে ৬ ঘণ্টার জন্য দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এ সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে স্বল্প মূল্যে ঔষধ বিক্রি করায় জরিমানা

আপডেট সময় :