ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামের বাসিন্দা নিশাত জান্নাত (২০) নিহত হয়েছেন।
জানা যায়, গত রোববার রাত প্রায় ১২টার দিকে নিউইয়র্কের কুইন্সের উডসাইড এলাকায় রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাজ শেষে বাড়ি ফেরার পথে ছোট বোনের জন্য কেক কিনে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। এসময় পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডানদিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিশাত জান্নাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ড এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাত ১১টার দিকে কাজ শেষে ট্রেনে করে উডসাইড স্টেশনে নামেন তিনি। বাসায় ফেরার আগে ছোট বোনের জন্য কেক কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নিশাত জান্নাত চার বোনের মধ্যে বড় ছিলেন। তার দুই ছোট বোনের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর। যে ছোট বোনের জন্য কেক আনতে বেরিয়েছিলেন, সেই বোন আজ তার প্রিয় আপাকে হারাল।
নিশাতের বাবা হেলাল আহমদ নিউইয়র্কের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তাদের পরিবার ২০১৭ সালে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও এক মর্মান্তিক দুর্ঘটনায় সেই স্বপ্ন আজ শোকের ছায়ায় ঢাকা পড়ে গেছে।
নিহতের বোন নওশিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিশাত সবসময় আশাবাদী ছিল। সে বলত আল্লাহর ওপর ভরসা রাখতে, বর্তমানকে গুরুত্ব দিতে। সে নিজেও জানত না তার সময় এত কম।”
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত

আপডেট সময় :