ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

‘নির্ধারিত সময়েই সেতুর কাজ শেষ করতে হবে’

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের সদর উপজেলার ভারুয়াখালী-খুরুশকুল খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল হকুর রহমান কাজল।
গতকাল রোববার (৩ মে) বিকেলে তিনি নির্মাণাধীন সেতু এলাকা পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন। এসময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের মতামতও শোনেন।
পরিদর্শনকালে এমপি কাজল সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।” তিনি আরও বলেন, এই সেতু চালু হলে ভারুয়াখালী-খুরুশকুল এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
এসময় তার সঙ্গে এলজিইডির প্রধান প্রকৌশলী সাহেদুজ্জামান, প্রকৌশলী হেলাল উদ্দিন ও তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি কাজল আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও মানসম্মতভাবে সেতুর কাজ সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘নির্ধারিত সময়েই সেতুর কাজ শেষ করতে হবে’

আপডেট সময় :