নেত্রকোণায় ব্র্যাকের খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালায়
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা গত বুধবার খান হোটেল তৃতীয় তলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র প্রডাকশন ম্যানেজার (ধান) মোঃ হাবিবুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার ( ফিল্ড ক্রপ) মোঃ সেলিমুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার সবজির ও জৈব বালায়নাশক জহিরুল ইসলাম,সাবেক ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর প্রবাল কুমার সাহা,টেরিটরি সেলস অফিসার মোঃ মাসুদ রানা, টেরিটরি সেলস অফিসার ময়মনসিংহ ০১ মোঃ রাগিব রায়হান মিঠু, মনিটর রুবেল মিয়া ও পি.ডি.এস অফিসার নাজমুল হোসাইন প্রমুখ।
কর্মশালায় ব্র্যাক সিড এর ডিলার বীজ বিক্রেতা সহ ৭৫ জন উপস্থিত ছিলেন, এসময় সেরা বিক্রেতাদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।













