সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
নেত্রকোনা প্রতিনিধি
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের নাগড়ায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র- ৩ অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেত্রকোনা দক্ষিণ ও সুনামগঞ্জ জোনের ফোকাল পার্সন এস এম ফারুক রানা, আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব আলম মোমেন, শাখা ব্যবস্থাপক মমতাজ বেগম, মো. ইব্রাহিম, কামাল হোসেন ঝুটনসহ নেত্রকোনা- ৩ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ। এ ছাড়াও অনুষ্ঠানে ছাত্র- ছাত্রী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এস এস সি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা ও এইচ এস সি শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে ১৮জনকে ২ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।













