নোয়াখালীতে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে অপহরণের পর মো. আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ নোয়াখালী আনা হবে। নিহত সিদ্দিক উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের চাপ্রাশি বাড়ির আমিন উল্যার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির সিঁড়ি থেকে ৫-৭ জনের একটি দল তাকে তুলে নিয়ে পাশের একটি মাঠে নিয়ে যায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে যায়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















