ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের গোয়ালন্দ বাজার ব্লকের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে

0-4064x3074-0-0#

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া মহাদেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার ব্লকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এরিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন গোয়ালন্দ বাজার সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী ও পাংশা জোনের মনিটরিং ইনচার্জ মোঃ মাহাবুব মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ শাখার এজিএম ওহিদ শেখ।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা জোনাল অফিসের ভারপ্রাপ্ত জোন প্রধান জাহিদুল হক মোল্লাসহ ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে গ্রাহকদের আস্থা, আধুনিক সেবা এবং জীবন বীমার গুরুত্ব তুলে ধরে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রায় ২ লক্ষ টাকার নতুন জীবন বীমা ব্যবসা (নতুন কাজ) জমা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা নতুন গ্রাহকদের স্বাগত জানান এবং ভবিষ্যতে গোয়ালন্দ বাজার ব্লকের কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের গোয়ালন্দ বাজার ব্লকের উদ্বোধন

আপডেট সময় :