ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন
  • আপডেট সময় : ৭৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর পায়রাকুঞ্জে প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ২১৫৪ পিস ইয়াবা এবং ১টি দেশীয় অস্ত্রসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।আজ
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন বুধবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় জনৈক ব্যক্তি মো. শাহিন হাওলাদার (৩৪) এর গতিবিধি সন্দেহজনক মনে হয়।
পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ৩ টায় তার বাড়ি তল্লাশি করে ১০ লক্ষ টাকা মূল্যের ২০০০ পিস ইয়াবা এবং ১ টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় :