পত্নীতলায় বিএনপির গণ মিছিল ও সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মো.সামসুজ্জোহা খানের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রচার মিছিল করেছে।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির সভাপতি মো.মোকছেদুল হক সিরি নেতৃত্বে নজিপুর পাবলিক মাঠ থেকে মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।
মিছিলে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচাড, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা,নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,সাংগঠনিক সম্পাদক জাবেদ মিজান ও আবদুল্লাহ আল মাসুম, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সদস্য ও সমর্থকরা।
আলোচনা অনুষ্ঠানে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শামসুজ্জোহা খান জোহা জনগণের কাছে প্রতিশ্রুতি দেন নজিপুর কিছু নজিপুরকে জেলা হিসেবে গড়ে তুলবেন গড়ে তুলবেন, এই এলাকার মধ্যে রেল রেল লাইন নিয়ে আসবেন, গ্যাসের ব্যবস্থা করবেন এছাড়া বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি আরো বলেন এ এলাকার জনগণের ধর্মমত নির্বিশেষে সবার দায়িত্ব আমি নিলাম, কোথাও কি কোনো অসুবিধা পড়লে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিশ্চয়তা দিচ্ছি, আমি অত্র পত্নীতলা ধামুরহাট এলাকার জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবো।
















