ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ জন বাংলাদেশি আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের দুই সীমান্ত থেকে ৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যা পশ্চিবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতদের পরিচয় প্রকাশ না করলেও বাহিনীর দাবি, অনুপ্রবেশকারীরা নানা কারণে দেশ ত্যাগ করতে চেয়েছিল। তাদের মধ্যে অনেকেই আবার কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল।

মঙ্গলবার(২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য মতে, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলায় দিবাগত রাতে গোপন অভিযান চালায়। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রানিতলা থানার অন্তর্গত নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে আটক করেন পুলিশ।

ধৃতদের মঙ্গলবার দুপুরে জেলা আদালতে তোলা হয়। কি কারণে তারা অবৈধভাবে প্রবেশ করেছিল তা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে চায়। ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।

অপর একটি ঘটনায় উত্তর ২৪ পরগনা ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকা থেকে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বাহিনীর দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের করেছিল তারা। বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটিলিয়নের সদস্যরা তাদের আটক করেছেন। ধৃতদের মধ্যে রয়েছে ৭ শিশু, ৪ নারী এবং দু’জন পুরুষ। ধৃতরা প্রত্যেকে সাতক্ষীরা বাসিন্দা। ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ জন বাংলাদেশি আটক

আপডেট সময় :