ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

আমিরাতে বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে নতুন চুক্তি করল চীন  

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ আমিরাত চীনের শীর্ষ দুটি আর্থিক প্রতিষ্ঠান—ব্যাংক অব চায়না এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্সিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)-এর সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রাস আল-খাইমাহ-তে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয়। চুক্তিগুলোর বাস্তবায়নের ফলে আমিরাতটি চীনা বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে এবং দুই অর্থনীতির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

রাস আল-খাইমাহ-এর শাসক ও ইউএই সুপ্রিম কাউন্সিলের সদস্য সৌদ বিন সাকির আল কাশেমি বলেন, এই চুক্তি বৈশ্বিক গুরুত্বপূর্ণ বাজারগুলোর সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং টেকসই ও বহুমুখী প্রবৃদ্ধির লক্ষ্যে তাদের অঙ্গীকারের প্রতিফলন।

ব্যাংক অব চায়নার দুবাই শাখার সঙ্গে হওয়া চুক্তির আওতায় উৎপাদন শিল্প, লজিস্টিকস, বন্দর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো হবে। পাশাপাশি চীনা কোম্পানিগুলোর জন্য রাস আল-খাইমাহ-তে ব্যবসা স্থাপন সহজ করা, মূলধন প্রবাহ বাড়ানো এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, আইসিবিসি-এর দুবাই শাখার সঙ্গে হওয়া চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কাঠামো তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমিরাতে বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে নতুন চুক্তি করল চীন  

আপডেট সময় :