পাংশায় ২০ শতাংশ জমির পাট ভেঙে ফেলেছে দুষ্কৃতকারী
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের আবাদ করা পাটক্ষেত রাতের আঁধারে ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।এতে কৃষকের প্রায় ৩০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘ দিন ধরে পরিশ্রম আর পরিচর্যা করে বড় করে তোলা পাটগাছগুলো আর দুই এক দিন পরে কাটার অপেক্ষায় ছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমির সব পাটগাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপকভাবে নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটক্ষেত দেখে বাড়ি ফেরে। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। গতকাল শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখি, তার ২০ শতাংশ জমির পাট ভেঙে ফেলা হয়েছে। গ্রামের কয়েক জনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তিনি। পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।















