ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

পাবনায় টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

মো. সাহানুর রহমান, পাবনা
  • আপডেট সময় : ২২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ঢুকে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভোল্ট থেকে ১২ লাখ ৪৪ হাজার ১শ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ভাংচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকে ঢুকে এসব দেখতে পান কর্তৃপক্ষ। গত বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।
এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলা। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।
শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। ব্যাংকের ভোল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১শ টাকা ছিল সেটা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাংচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের ২টা হার্ডডিস্ক নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শন করেছে। তিনি বলেন, আমরা চুরির অভিযোগ পেয়ে এসেছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভোল্টের চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। এখন চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় আমরা তদন্তের পর বলতে পারবো। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

আপডেট সময় :