ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন Logo লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা, আদমদীঘিতে জরিমানা ৩০ হাজার ৫০০ টাকা

প্রকৌশলী রফিকুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম চৌবে ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে যোগদান করেন। উক্ত পদে যোগদানের পূর্বে তিনি প্রধান প্রকৌশলী (পুর) মনিটরিং হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯১ সালে Bangladesh University of Engineering and Technology (BUET) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন।

পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কর্মকালীন সময়ে বিশ্ব ব্যাংক ও এডিবি- এর সাহায্যপুষ্ট প্রকল্পসহ বোর্ডের পরিকল্পনা, নকশা ও মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩১ বছরের অধিক চাকরিকালীন তিনি আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও ভিয়েতনামে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বোর্ডের কর্মকাণ্ডে অত্যন্ত সাফল্যের সাথে প্রয়োগ করেন। প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম চৌবে ১৯৬৭ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (ওঊই) এর আজীবন সদস্য এবং বুয়েট গ্রাজুয়েট ক্লাব, ঢাকা এর সদস্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রকৌশলী রফিকুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক

আপডেট সময় :