ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ফরিদপুরে ‘প্রয়াস’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সুস্বাস্থ্য, সহমর্মিতা, সেবা ও বিনোদন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের প্রাতঃভ্রমণ ও পরিমিত ব্যায়াম সংগঠন ‘প্রয়াস’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। আজ ৩ জুলাই ২০২৬, রোজ শুক্রবার ফরিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণিল র‍্যালি, আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রয়াস ফরিদপুর এর সভাপতি দিল মোহাম্মদ দিনু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এস. এম. সাত্তার।আগত সম্মানিত অতিথিগণ বক্তব্য রাখেন।পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রয়াস, ফরিদপুরের সভাপতি দিল মোহাম্মদ দীনু এবং সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশীদ খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য প্রাতঃভ্রমণ ও পরিমিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। ‘প্রয়াস’ দীর্ঘ ৩৪ বছর ধরে ফরিদপুরের নাগরিকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক সহমর্মিতা ও সেবামূলক কাজে অনন্য অবদান রেখে চলেছে। আগামী দিনেও সংগঠনের এই সেবামূলক ও বিনোদনমূলক ধারা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্পীরা চমৎকার পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। আলোচনা সভা পরিচালনা করেন প্রয়াস ফরিদপুর এর সদস্য মোঃ বেলায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে ‘প্রয়াস’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট সময় :