ফরিদপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
- আপডেট সময় : ২২৭ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়। “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মশিউর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।














