ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নগরকান্দার রাসুল সামদানী আজাদ
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
ফরিদপুর, ২৯ এপ্রিল: ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গত বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় জেলার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ও সফল কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ। নগরকান্দা থানার মতো গুরুত্বপূর্ণ থানায় দক্ষ নেতৃত্ব, অপরাধ দমন ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জরা অংশ নেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে, ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নগরকান্দা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।













