সংবাদ শিরোনাম ::
ফুলপুরে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে জরিমানা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার ভাইটকান্দি বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় কৃষি পন্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















