ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ফুলপুরে শিশু ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে মার্জিনা (১৩) নামে এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লজ্জায় ও অপমানে বিষপানে আত্মহত্যা করেছে শিশুটি।
জানা যায়, গত রোববার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামে এ ঘটনা ঘটে। মার্জিনার দাদি অরুনা জানান, রোববার দিবাগত রাতে পাশের বাড়ির বখাটে রুবেল মিয়া (৩৫) প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে যায় শিশু মার্জিনাকে। পরে রাত ১১ টার দিকে বিষ পান অবস্থায় বাড়ি ফিরে মার্জিনা বলেন, রুবেল আমাকে ধর্ষণ করেছে। আমার এ মুখ আর কাউকে দেখাতে পারবোনা। তাই আমি বিষ খেয়েছি। তাৎক্ষণিক মার্জিনাকে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সোমবার ভোর ৪ টার দিকে শিশু মার্জিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মার্জিনা উপজেলার মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তার বাবার নাম মানিক মিয়া (৩৫)। তিনি পেশায় একজন দিনমজুর। উক্ত ঘটনায় মার্জিনার পরিবার ধর্ষক রুবেলের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, শিশু মার্জিনার পিতা মানিক মিয়া বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামি রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে শিশু ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা

আপডেট সময় :